সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর খিলগাঁও এলাকায় শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ১৮০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

রাজধানীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার খিলগাঁওয়ের সিপাহীবাগে ওই ঘটনা ঘটে। শিশুটিকে আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনির (৩০) নামের এক রিকশাচালককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

শিশুটির স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকালে শিশুটির বাবা রিকশা নিয়ে বেরিয়ে যান। এরপর মা ওই শিশুটিকে বাসায় একা রেখে বাজারে যান। এ সময় পাশের বাসার মনির ওই বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। কিছুক্ষণ পর শিশুটির মা বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজা ধাক্কা দিয়ে মেয়েকে ডাকাডাকি করেন তিনি। এ সময় বাড়ির ভেতর থেকে মনির বের হয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।

এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন তুহিন জানান, এ ঘটনায় মনির নামের একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451