শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশকে তিস্তার পানি দেব না বলিনি : মমতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ৩০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশকে তিস্তার পানি দেবো না, এমন কথা বলিনি। দাবি করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি জানান, রাজ্যের পানির চাহিদা মিটিয়েই বাংলাদেশকে দেয়া হবে। খবর এই সময়’র।

চলতি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের যান। সেখানে তিস্তা চুক্তি প্রবল সম্ভাবনা থাকলেও মমতার অপরাগতার কারণে এ চুক্তি হয়নি। যদিও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চিত করেন তার আমলেই এচুক্তি বাস্তবায়ন হবে।

বৃহস্পতিবার ডুয়ার্সের বীরপাড়ার জনসভায় তিনি বলেন, ২৫ বছর আগে ফারাক্কা থেকে বাংলাদেশকে যখন পানি দেয়া হলো, তখন বলা হলো ৭০০ কোটি রুপি দেয়া হবে। কিন্তু আজ পর্যন্ত সেই তা দিলই না, উল্টো কয়েকশ’ গ্রাম পানিতে তলিয়ে গেল।মমতা বলেন, ছিটমহলে বাংলাদেশের ৭ হাজার একর জমি ছিল, আর বাংলার ১০ হাজার একর জমি ছিল।

কিন্তু বাংলাদেশকে ভালোবাসি বলেই আমরা পেয়েছি ৭, দিয়েছি ১০।মমতা এদিন বিজেপিকে আক্রমণ করে বলেন, বিজেপি ভোটের রাজনীতি করে। আমরা উন্নয়নের রাজনীতি করি। বিজেপি ভোটের জন্য প্রতিশ্রুতি দেয়। আমরা মিথ্যা কথা বলি না, আমরা কাজ করি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451