শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৩১১ বার পড়া হয়েছে

 

ভোলা প্রতিনিধি:

ভোলা শহরের যুগীর ঘোল এলাকায় হোসাইনিয়া প্রি ক্যাডেট

মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ

উঠেছে ওই মাদ্রাসার খন্ডকালীন শিক্ষক মোঃ শাহাবুদ্দিনের বিরুদ্ধে।

এঘটনায় বুধবার রাতে লম্পট শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক

শাহাবুদ্দিন ভোলারড় তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মৃত ফজলে

হোসেনের ছেলে ও ভোলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য়

বর্ষের ছাত্র। গতকাল মাদ্রাসা ছুটির পর শিশুটিকে কৌশলে আটকে রেখে

দিয়ে যৌন নির্যাতন করেন বলে নির্যাতিত শিশুর পরিবারের পক্ষ থেকে

দাবী করা হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ আব্বাস উদ্দিন বলেন, আমার সঙ্গে নির্যাতিত শিশুটির

পরিবারের সাথে কথা হবার পর মাদ্রাসা প্রশাসন ও কমিটির পক্ষথেকে

পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাথে আমরা পুলিশের সহয়তাও

নিয়েছি। কোন আপরাধী যাতে ছাড় না পায় সেজন্য আমাদের মাদ্রাসার

পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা ও সহায়তা করে যাবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভোলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)

মীর খায়রুল কবীর জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ ও ভিকটিমের পরিবারের পক্ষ

থেকে অভিযোগ পাওয়ার পর রাতেই আমরা অভিযুক্ত শিক্ষককে আটক

করেছি। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত শিক্ষককে আদালতের

মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে ভোলা থানার ওসি নিশ্চিত

করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451