বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ২৫৭ বার পড়া হয়েছে

 

স্পোর্টস ডেস্কঃ

এ বছর বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান। আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। তবে সেই সফর বাতিল করল দেশটি। গতকাল বুধবার দুবাইয়ে আইসিসির সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।

পিসিবিপ্রধান জানিয়েছেন, পাকিস্তান দুবার বাংলাদেশ সফর করলেও বাংলাদেশ ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে খেলতে আসেনি। তাই তৃতীয়বার সফর করতে ইচ্ছুক নয় দেশটি। আগামী বছর কোনো একসময়ে এই সিরিজ খেলার বিষয়ে চিন্তাভাবনা করছে তারা। শাহরিয়ার খান বলেন, ‘আমরা দুবার বাংলাদেশ সফরে গিয়েছি। তাই এবার বাংলাদেশকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি। টানা তৃতীয়বার সেখানে সফর করা ঠিক হবে না। তাই আপাতত সফরটা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের কোনো সময়ে সিরিজটা হবে বলে আশা করছি।’ এবারের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের।

সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে পাকিস্তান সফরে যায় বাংলাদেশ। সেবার পাকিস্তানের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলে টাইগাররা। এরপর ২০১১ ও ২০১৫ সালে বাংলাদেশ সফর করে পাকিস্তান। এর মধ্যে পাকিস্তান বাংলাদেশকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানালেও নিরাপত্তাজনিত কারণে সিরিজগুলো খেলতে রাজি হয়নি বাংলাদেশ। এর ফলে বিসিবির কাছ থেকে তিন লাখ ২৫ হাজার ডলার ক্ষতিপূরণও পেয়েছে পাকিস্তান।

আগামী জুনে চ্যাম্পিয়নস ট্রফির পর পাকিস্তানে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বিসিবিকে প্রস্তাব দেয় পিসিবি। তবে দেশটির নিরাপত্তাব্যবস্থা নাজুক হওয়ায় পিসিবির প্রস্তাব ফিরিয়ে দেয় বাংলাদেশ। অবশ্য নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ হলে পাকিস্তানের প্রস্তাব ভেবে দেখার কথা জানায় বিসিবি। এই সিরিজের জন্য পাকিস্তানের ক্ষতিপূরণ দিতে অপারগতা প্রকাশ করে বাংলাদেশ। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সফর বাতিল করল পাকিস্তান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451