বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্যাটসম্যান জিয়ার কাছে হারল আবাহনী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ২৯৮ বার পড়া হয়েছে

 

স্পোর্টস ডেস্কঃ

লক্ষ্য ২৭০ রান। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এই স্কোর খুব একটা ছোট নয়। যদিও আবাহনী লিমিটেডের দেওয়া এই রান তাড়া করে সহজেই জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। এই ম্যাচে শেখ জামাল ছয় উইকেটে জয় তুলে নিয়েছে।

আজ বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী ২৬৯ রান করে। লিটন দাস (৬২) ও অধিনায়ক মাহমুদউল্লাহর (৬২) হাফ সেঞ্চুরিতেই এই স্কোর গড়ে তারা।

জাতীয় দলের বাইরে থাকা স্পিনার তানভীর হায়দার দুর্দন্ত বোলিং করেন। তিনি ৪৫ রান খরচায় আবাহনীর চার উইকেট তুলে নেন। আব্দুর রাজ্জাক ও শাহাদাত হোসেন রাজীব নেন দুটি করে উইকেট।

জবাবে শুরুতেই ইমরুল কায়েসের উইকেট হারালেও শেখ জামালের জয়ে খুব একটা বাধা হতে পারেননি আবাহনী বোলাররা। চার উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল।

অলরাউন্ডার জিয়াউর রহমান হার-না-মানা ৭৩ রান করে জামালের জয়টা সহজ করে দেন। আর ফজলে মাহমুদ ৬৩ রান করেন।

দিনের অন্য ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩৫ রানে জিতেছে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। গাজী গ্রুপের করা ৩০৭ রানের জবাবে প্রাইম দোলেশ্বরের ইনিংস থেমে যায় ২৭২ রানে।

এর আগে মুমিনুল হক ১২০ বলে ১৫২ রানের অসাধারণ একটি ইনিংস খেলে গাজী গ্রুপকে বিশাল সংগ্রহ গড়ে দিতে মূল অবদান রাখেন। এই ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৬টি চার ও ৬টি ছক্কায়। আর এই ইনিংসটি খেলে তিনি বুঝিয়ে দিয়েছেন সুযোগ পেলে সীমিত ওভারের ক্রিকেটে এখনো ভালো কিছু করার ক্ষমতা রাখেন।

মুমিনুলের দিনে জ্বলে উঠেছেন নাসির হোসেনও। এবারের প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে ভালো খেলা গাজী গ্রুপের অধিনায়ক নাসির ৬৪ রান করেছেন ৭৬ বল খরচায়। আরাফাত সানিকে সুইপ করতে গিয়ে এলবিডাব্লিউ হয়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451