মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আশুলিয়ার জামগড়ায় বকেয়া বেতন না পেয়ে হাজার হাজার শিল্প শ্রমিক দিশেহারা!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ২০৯ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদক-হেলাল শেখঃ

ঢাকার আশুলিয়ার জামগড়ার বেরুণ ছয়তালা এলাকায় (সেড ফ্যাশন লিঃ) নামক একটি শিল্প কারখানয়

দুই মাসের বকেয়া বেতন না পেয়ে হাজার হাজার শ্রমিক দিশেহারা হয়ে পড়েছেন। বেতন না দিয়েই

কারখানা বার বার ছুটি ঘোষণা করেছেন মালিক।

২৬ এপ্রিল শ্রমিকরা জানায়, তাদের দুই মাসের বেতন পরিশোধ না করেই মালিক গত ১৩ এপ্রিল

থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করেন। এরপর ১৮ এপ্রিল শ্রমিকরা কাজে যোগ

দিতে গেলে কারখানার মূল ফটকে আবারও ২৩ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পায়

শ্রমিকরা। তখন কারখানার সামনে শ্রমিকরা প্রতিবাদ করলে পুলিশ তাদের তাড়িয়ে দেয় বলে অভিযোগ

করেন তারা। পরে শ্রমিকরা রূপায়ন মাঠসসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আলোচনা করেন, কিভাবে

তাদের বেতন পাবে ? বাসা ভাড়া, দোকান বিলসহ কিছুই দিতে পারছেন না শ্রমিকরা। ওষুধ পর্যন্ত

কিন্তে পারছেন না। কিন্তু মালিক তাদেরকে কেন বেতন দিচ্ছেন না কারণ জানতে চাইলে, শ্রমিকরা বলে

আমরা কিছুই জানিনা।

উক্ত নোটিশ অনুযায়ী গত রবিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানার সামনে হাজির

হয়। পরে তারা দেখেন, আগের মতোই আবার ২৭ এপ্রিল পর্যন্ত ওই কারখানায় ছুটি ঘোষণা করেছেন

মালিক। আবারও একটি নোটিশ ঝুলিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় ওই কারখানার সামনে শ্রমিকরা

অবস্থান নিয়ে দ্ধুসঢ়;ই মাসের বকেয়া বেতন পরিশোধসহ কারখানাটি খুলে দেওয়ার দাবি জানিয়ে

আনন্দোলন করার ঘোষণা দিয়েছেন। পরে ওই দিন দুপুরে শিল্প পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে

আনন্দেলমুখী শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদেরকে কারখানার এড়িয়া থেকে সরে যেতে বলেন।

উক্ত সেড ফ্যশন লিঃ কারখানাটির অপারেটর জান্নাতী ও রাজন জানান, গত কয়েক মাস ধরেই এই

কারখানায় তাদেরকে অনিয়মিত ভাবে বেতন-ভাতা পরিশোধ করে আসছেন মালিক। সব শেষে গত দুই

মাস যাবৎ মালিক তাদের বেতন বকেয়া রেখেছেন। এ রকম ঘটনা ওই কারখানা চালু হওয়ার পর ঘটেনি। ওই

কারখানার শ্রমিক সিরাজুল, সাইফুল, বকুল, শহিদুল, হাবিব জানান, বার বার বেতন পরিশোধের

আশ্বাস দিয়ে মালিক শ্রমিকদেরকে ঘুরানোর পরেও বেতন না দিয়েই কারখানাটি কৌশলে

একাধিকবার নোটিশের মাধ্যমে ছুটি ঘোষণা করছেন। শ্রমিকরা বলছে, সামনে মে দিবস

শ্রমিকদের দাবি আদায়ের মাস। আমাদের দাবি আদায় না হলে আনন্দোলন করা হবে। অন্যদিকে বেতন না

দিয়ে মালিক ওই কারখানা বন্ধ করে দেয়ার পায়তারা করছেন বলে শ্রমিকরা জানান। উক্ত কারখানায় শ্রমিক

সংখ্যা প্রায় তিন হাজারেরও বেশি বলে শ্রমিকরা জানান।

উক্ত বিষয়ে শিল্প পুলিশ-১ এর পরিচালক এএসপি কায়সার শেখ বলেন, সেড ফ্যাশন লিঃ এর কারখানার

শ্রমিকদের বেতন বকেয়ার বিষয়ে মালিকের সাথে আলাপ-আলোচনা করা হচ্ছে। খুব শীর্ঘই শ্রমিকদের

বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে। আর যদি শ্রমিকদের বেতন না দেয়া হয়, তাহলে মালিকের

বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। কারখানার সামনে গিয়ে

মালিকের কোনো লোকজন পাওয়া যায়নি, শুধু পুলিশ সদস্য ও নিরাপত্তা কর্মীদের দেখা গেছে। এ

কারখানাটি কবে খুলে দেয়া হবে কেউ জানে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451