বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৪ মে এসএসসির ফল প্রকাশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ৩১৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৪ মে।

আজ মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আফরাজুর রহমান  বিষয়টি জানিয়েছেন।

আফরাজুর জানান, ৪ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ওই দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ বোর্ডের চেয়ারম্যানরা। পরে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই ফল পাওয়া যাবে।

পরে মুঠোফোনে আলাপকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, ৪ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেবেন তিনি। দুপুর ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এসএসসির ফলের বিষয়ে বিস্তারিত জানানো হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

গত ২ ফেব্রুয়ারি সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451