রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামের বাঁশখালীতে ৯ ইউপিতে আ. লীগ, চারটিতে বিএনপির জয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ২৬২ বার পড়া হয়েছে

দেস্ক

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে নয়টিতে আওয়ামী লীগ, চারটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা যেসব ইউনিয়নে চেয়ারম্যান হয়েছেন সেগুলো হলো বৈলছড়ি ইউনিয়নে কফিল উদ্দিন, বাহারছড়ায় তাজুল ইসলাম, খানখানাবাদে বদরুদ্দিন চৌধুরী, চাম্বলে মুজিবুল হক চৌধুরী, শেখেরখীলে মো. ইয়াছিন, পুইছড়িতে সোলতান গনি চৌধুরী, সাধনপুরে মো. মহিউদ্দিন চৌধুরী খোকা, কালীপুরে অ্যাডভোকেট শাহাদত আলম ও সরল ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

চেয়ারম্যান পদে জয়ী বিএনপি প্রার্থীরা হলেন পুকুরিয়া ইউনিয়নে আসহাব উদ্দিন, শীলকুপে মো. মহসিন, কাথারিয়ায় শাহজাহান চৌধুরী ও গণ্ডামারায় মো. লিয়াকত আলী। স্বতন্ত্র প্রার্থী এম হারুনুর রশিদ জয়ী হয়েছেন ছনুয়া ইউনিয়নে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সূত্রে এসব ফলাফল জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451