বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ৩০১ বার পড়া হয়েছে

 

ভোলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে

ঘেরের পানি সরানোকে কেন্দ্র করে মোঃ ইউনুস (৫০) নামের এক বৃদ্ধকে

পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার(২৫এপ্রিল) সকালে এ হত্যাকান্ডের

ঘটনা ঘটে।

স্থাানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, শিবপুর গ্রামের মৃত মুকবুল

আহাম্মদের ছেলে ইউনুসের সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় শরীফ সর্দার

বাড়ীর লোকজনের সাথে জমিসংক্রান্ত বিরোধ চলছিল।মঙ্গলবার সকাল ৮টার

দিকে ইউনুস তার ঘেরে অতি বৃষ্টিতে জমে যাওয়া পানি ড্রেন করে

সরাতে গেলে শরীফ সর্দার বাড়ীর লোকজনের সাথে বাকবিতন্ডা হয়।

এসময় তারা ইউনুসকে মারধর করলে সে মাটিতে লুটে পরে। স্থানীয়রা

তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত

চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির বলেন,

প্রাথমিক ভাবে তারা জানতে পেরেছেন জমির পানি সরানোকে কেন্দ্র

করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ভোলা সদর

থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451