রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একি পরিবারের ৪ জন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ২৩১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ 

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শিশু সন্তানকে হাসপাতালে নেয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই শিশুর বাবা-মা ও নানীসহ ৪ জন। তবে প্রাণে বেঁচে গেছে শিশুটি। ঘটনাটি ঘটে সোমবার রাত ৯টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারার বরল এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, লাকসাম পৌরসভার গন্ডামারা গ্রামের রিকশাচালক আবদুর রাজ্জাকের শিশু সন্তান মো. রাজু (৬) সোমরার সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়ির পাশের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। রাজুকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশাযোগে রাত আনুমানিক সোয়া ৮টার দিকে কুমিল্লা রওনা করেন তার বাবা আবদুর রাজ্জাক, মা ঝর্না বেগম, নানী পারুল বেগম ও নিকটত্মীয় এছাক মিয়া। রাত ৯টায় সিএনজিটি কুমিল্লা-নোয়াখালী সড়কের বরলে পৌঁছালে নোয়াখালীগামী ইকোনো বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় সিএনজিটি বাসের ভেতরে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই রাজুর মা, বাবা ও নানী মারা যায়। তবে সৌভাগ্যক্রমে শিশু রাজু প্রাণে রক্ষা পায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত রাজুকে লাকসামের একটি হাসপাতালে ভর্তি করায়। গুরুতর আহত রাজুর আত্মীয় এছাক ও সিএনজি চালককে কুমিল্লা আনার পথে এছাক মারা যায়।

লালমাই হাইওয়ে পুলিশের ইনচার্জ ইব্রাহিম বলেন, ঘটনাস্থলে তিনজনের লাশ পেয়েছি। ইকোনো বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451