শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনটা কি আমরা ভাসিয়ে দেব : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ২১৪ বার পড়া হয়েছে

 

 

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কওমি মাদ্রাসার ১৪ লাখ শিক্ষার্থীকে অন্ধকারে রেখে সরকার উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে না।’ তিনি আরো বলেন, ‘তাদের জীবনটা কি আমরা ভাসিয়ে দেব?’

আজ সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের সামনে গ্রিকদেবীর ভাস্কর্য নিয়েও কথা বলেন তিনি।

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের সার্টিফিকেটের কোনো মূল্য নেই। তারা কোথাও কাজ পায় না, চাকরি পায় না। না দেশে পায়। কোনো কিছু করে খেতে পারে না। তাদের জীবনটা কি আমরা ভাসিয়ে দেব? তারা কি এ দেশের নাগরিক না? তারা কি এ দেশের মানুষ না? তাদের জীবনের কি কোনো মূল্য নাই? তাদের কি আমরা অন্ধকারে ঠেলে রেখে দেব? তাদের কি আমরা আলোর পথ দেখাব না? তাদের কি মূল স্রোতে নিয়ে আসব না?’

সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর ভাস্কর্য নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রিক গডেস অব জাস্টিস, থেমিস। তাঁর স্ট্যাচু। কিন্তু গ্রিক স্ট্যাচুকে যখন শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো, আমি সেটাই চিফ জাস্টিসকে বলেছিলাম যে এ গ্রিক স্ট্যাচুতে আপনি শাড়ি পরাতে গেলেন কিসের জন্য।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ওটা সরাতে হলো কেন সেটা নিয়ে সবার চিৎকার। সরাতে হবে না কেন? যারা এ কথাটা বলছেন, তাঁরা দেখতে পাচ্ছেন না গ্রিক এখন আর গ্রিক নাই সেটা বঙ্গগ্রিক হয়ে গেছে। এটা কি ওনাদের চোখে পড়েনি?’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451