বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁ‌য়ে বীরগঞ্জ এলাকার এক মাদক ব্যবসায়ী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ২৮৬ বার পড়া হয়েছে

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্র‌তি‌নি‌ধি: ঠাকুরগাঁও জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার বীরগঞ্জ থেকে আগত এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
সোমবার দুপুর ২টায় পৌর শহরের টাঙ্গন ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা সুত্রে জানা যায়,পুলিশ সুপারের বিশেষ নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এএসআই হারুন ও এএসআই সাজেদুল এর নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার দুপুরে শহরের টাঙ্গন ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ১১ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ জিকো হোসেন (২২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করে।
আটক জিকো দিনাজপুর জেলাধীন বীরগঞ্জের সুজালপুর এলাকার মৃত- নুরুজ্জামান এর ছেলে।
আটককৃতের বিরুদ্ধে সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মশিউর রহমান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451