পারভেজ কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া পৌর সভার ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচন (২৫ এপ্রিল) মঙ্গলবার অনুষ্ঠিত হবে। গত ১৪ ডিসেম্বর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. গোলাম কিবরিয়া খলিল সড়ক দুর্ঘটনায় মারা গেলে ওয়ার্ডটি শূন্য হয়। শূন্য ওয়ার্ডে উপ-নির্বাচনে কাউন্সিলর পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগ সমর্থীত সাবেক কাউন্সিলর মরহুম গোলাম কিবরিয়া খলিলেল ছোট ভাই কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. নাসির উদ্দিন সোহাগ (ডালিম)। বিএনপি সমর্থীত সাবেক কাউন্সিলর মো. ইমরান বিশ্বাস (উট পাখী)। শেষ মহুর্তে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে উভয় দলের নেতা-কর্মীরা। তবে পুরুষ কমীদের চেয়ে এবার এই নির্বাচনে মহিলা কর্মীদের প্রচারনা ছিল চোখে পড়ার মতো। আগামী কাল মঙ্গলবার ৯৮৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবে। কলাপাড়া নির্বাচন কর্মকর্তা মো. সৈয়দ আবু বকর সিদ্দিক বলেন, উপ-নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তি পূর্ন পরিবেশে ভোট গ্রহন চলবে।