বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রানীগঞ্জ থেকে জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের দুই সদস্য আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ১৮৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ 

দিনাজপুর জেলার রানীগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। রবিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে দুইজনকে আটক করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর স্টেশন এলাকায় র‌্যাব-১৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক হওয়া সেলিম জেলার রানীপুর এলাকার ফজলুর রহমানের ছেলে, আর খাদেমুল ইসলাম চিরিরবন্দর থানার নাশরতপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আতিকুল্লা বলেন, ‘গোপনে খবর পেয়ে রানীগঞ্জের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে জেএমবির সরোয়ার- তামিম গ্রুপের সদস্য সেলিম ও খাদেমুলকে আটক করা হয়। ’

তিনি বলেন, ‘সেলিম লুকিয়ে লুকিয়ে রানীগঞ্জ এলাকায় জেএমবির নামে চাঁদা ও কর্মী সংগ্রহ করতো। পাশপাশি নিষিদ্ধ সংগঠনটির পক্ষে প্রচার-প্রচারণা চালাতো। আর খাদেমুল বেশভূষা পাল্টে প্রায়ই সাংগঠনিক কাজে সেলিমের সঙ্গে দেখা করতে আসতো। ’

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম ও খাদেমুল বাইয়াত গ্রহণের কথা স্বীকার করেছে। তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451