শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দুর্যোগপূর্ণ আবহাওয়া, সব ধরনের নৌ চলাচল বন্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ২৩০ বার পড়া হয়েছে

 

 

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট থেকে সারাদেশে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)

সোমবার সকাল সাড়ে ১০টায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন সমকালকে বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সদরঘাট থেকে সারাদেশে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ চলাচল ফের চালু হবে।’

তিনি আরও বলেন, ‘এর আগে সকাল সাড়ে ৭টা ও ৯টায় লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।’

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা কোথাও কোথাও আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার সকাল ৮টা থেকে রাজধানীতে আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় থেমে থেমে বজ্রসহ বৃষ্টি। ১০টার পর শুরু হয় ঝড়ো হাওয়া। এতে রাজধানীর মালিবাগসহ বেশ কিছু এলাকা রাস্তা পানিতে ডুবে যায়। ফলে রাজধানীবাসীরা দুর্ভোগের মধ্যে পড়েন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451