রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাশকতার ১৪ মামলায় জামিন চেয়েছেন সেলিমা, দুপুরে শুনানি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ২৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান নাশকতার ১৪ মামলায় জামিন চেয়েছেন। দুপুরে এর শুনানি হবে।

আজ সোমবার সকালে সেলিমা রহমান ঢাকা মহানগর হাকিম গোলাম রহমানের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

সেলিমা রহমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করা হয়।

গত বছর জানুয়ারিতে এসব মামলায় মুখ্য মহানগর আদালতে সেলিমা রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে মহানগর দায়রা জজ আদালত ও মুখ্য মহানগর আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451