মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর এক বারে অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ১৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  

রাজধানীর শাহবাগে অজ্ঞাতপরিচয় (৩২) এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গতকাল রোববার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা ডিভিশনের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘শাহবাগ থানার সাকুরা বারের লোকজন অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে সাকুরা বারের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।’

নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সাকুরা বারের প্রায় ৩০-৩৫ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মারুফ হোসেন।

 

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451