শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে রানা প্লাজায় নিহতদের প্রতি শ্রদ্ধা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ১৯৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

রাজধানীর উপকণ্ঠ সাভারে রানা প্লাজা ধসের চার বছর পূর্তি উপলক্ষে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। পাশাপাশি নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যরাও এসেছেন শ্রদ্ধা জানাতে।

আজ সোমবার সকালে সাভারের বিভিন্ন শিল্প এলাকা থেকে শ্রমিকরা মিছিল নিয়ে এসে রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শ্রমিকরা অবিলম্বে রানা প্লাজা ধসের ঘটনায় অভিযুক্তদের বিচার ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি করেন।

তবে পুলিশ কাউকেই বেশিক্ষণ অস্থায়ী বেদির সামনে দাঁড়াতে দিচ্ছে না। শ্রদ্ধা নিবেদন শেষেই পুলিশ সবাইকে সরিয়ে দিচ্ছে।

এ ছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি পুলিশের সাঁজোয়া যানবাহন উপস্থিত রয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, ‘আমরা কাউকে বেশিক্ষণ এখানে থাকতে দেবো না।’

এদিকে, আজ রানা প্লাজা ধসের ঘটনায় সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানাগুলো বন্ধ থাকার কথা থাকলেও তা মানছে কেউ। কারখানাগুলো খোলা রয়েছে। সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451