মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভালভার্দে বার্সার কোচ হচ্ছেন?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ২৯৪ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ

লুইস এনরিকের বার্সেলোনা অধ্যায় শেষের পথে। চলতি মৌসুম শেষেই ন্যু-ক্যাম্পকে বিদায় জানাবেন এই অস্ট্রিয়ান কোচ। লিওনেল মেসিদের কোচ হয়ে বার্সেলোনায় কে যোগ দেবেন সেটি নিয়ে এখন থেকেই জোর আলোচনা চলছে। আলোচিত কোচদের মধ্যে সবার ওপরে রয়েছেন আর্নেস্ট ভালভার্দে। আগামী মৌসুমে অ্যাথলেটিক বিলবাওয়ের এই কোচই মেসিদের দায়িত্ব নেবেন বলে জোর গুঞ্জন ভেসে বেড়াচ্ছে স্পেনে।

চলতি বছরের মার্চে এনরিকে মৌসুস শেষে বার্সেলোনাকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। তখন থেকেই বেশ কয়েকজন কোচ ন্যূ-ক্যাম্পের দলটির দায়িত্ব নেবেন বলে আলোচনা চলছে। স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে গোল ডটকম সেই তালিকায় ভালভার্দেকেই এগিয়ে রাখছে।
প্রথম দিকে সেভিয়ার কোচ হোর্হে সাম্পাওলিকেই এনরিকের উত্তরসূরি হিসেবে ফেবারিট মনে হচ্ছিল। কিন্তু এডগার্ডো বাউজা আর্জেন্টিনার কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর সাম্পাওলি তার স্থলাভিষিক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। আর্জেন্টিনা জাতীয় দলও চিলির সাবেক কোচের প্রতি আগ্রহ প্রকাশ করে। ফলে বার্সেলোনার কোচ হওয়ার দৌড়ে বলত গেলে অনেকটাই পিছিয়ে পড়েছেন সাম্পাওলি।

এভারটনের কোচ রোনাল্ড কোম্যান একসময় বার্সেলোনার হয়েই খেলতেন। তার প্রতিও আগ্রহ ছিল বার্সেলোনা। তবে ভ্যালেন্সিয়ার কোচ হিসেবে চলতি মৌসুমে তিনি সুবিধা করতে না পারায় কাতালান ক্লাবটি তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এর আগে দুবার বার্সেলোনার কোচের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ভালভার্দে। মেসিদের কোচ হিসেবে তিনি এগিয়ে থাকার এটাও একটা কারণ।

৫৩ বছর বয়সী ভালভার্দে ইয়োহান ক্রুয়েফের অধীনে বার্সেলোনায় দুই বছর খেলেছিলেন। স্প্যানিশ লা লিগায় তিনি পরিচিত মুখই। অ্যাথলেটিক বিলবাও, এসপানিওল, ভিয়ারিয়েল ও ভিয়ারিয়েলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এটিও তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখছে।

স্প্যানিশ পত্রিকাগুলোর দাবি, অনেকটা গোপনেই ভালভার্দের সঙ্গে আলোচনা করছে বার্সেলোনা। বিলবাওয়ের সঙ্গে নতুন কোনো চুক্তিতে তিনি আবদ্ধ হবেন না বলেই মনে হচ্ছে। যদিও স্প্যানিশ ক্লাবটি ভালভার্দেকে রেখে দিতেই চায়। ২০১৫ সালে বিলবাওকে ৩০ বছর পর প্রথম শিরোপা এনে দিয়েছিলেন তিনি। ভালভার্দের বিলবাও স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জিতেছিল।

বিকল্প হিসেবে লুইস এনরিকের বর্তমান সহকারী হুয়ান কার্লোস উনজের নামও উচ্চারিতক হচ্ছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারি কার্লোস জানান, এনরিকে না থাকলেও তিনি আগামী মৌসুমে বার্সায় কাজ করতে আগ্রহী। এদিকে বার্সেলোনার সাবেক খেলোয়াড় অস্কার গার্সিয়ার নামও উচ্চারিত হচ্ছে বার্সেলোনার নতুন কোচ হিসেবে।

তবে এনরিকের স্থলাভিষিক্ত হওয়ার ‘রেসে’ সবার চেয়ে এগিয়ে রয়েছে ভালভার্দেই। কে হচ্ছেন মেসিদের নতুন কোচ সেটি জানতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। মৌসুম শেষ হতে এখনো যে প্রায় এক মাস বাকি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451