বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী সহায়তা দিলেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও পরিবারকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ২২৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ 

মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, খেতাবপ্রাপ্ত বীর উত্তম, বীর প্রতীক মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২ মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকার প্রত্যেককে তিন লাখ টাকার চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

চেক গ্রহণকারীদের মধ্যে রয়েছেন—বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মোছাম্মৎ মালেকা বেগম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মা মোছা. ফজিলা খাতুন, বীর উত্তম শাহ আলমের স্ত্রী মোছা. ফাতেমা খাতুন, বীর উত্তম আবদুস সাত্তার, বীর বিক্রম আবুল বাশারের ছেলে মহিন উদ্দিন, বীর বিক্রম জগৎ জ্যোতি দাসের বোন ফুলু রানী রায়, বীর প্রতীক খলিলুর রহমান, বীর প্রতীক আবদুল আলিমের স্ত্রী মোছা. জরিনা খাতুন, বীর প্রতীক নজরুল ইসলামের স্ত্রী রওনক জাহান, বীর প্রতীক সামছুল হকের স্ত্রী আনোয়ারা বেগম ও বীর প্রতীক মোক্তার আলী।

একজন মুক্তিযোদ্ধা বিদেশ থাকায় তাঁর পক্ষে একজন কর্মকর্তা চেক গ্রহণ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451