বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাণিসম্পদমন্ত্রীকে ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল, প্রশাসনের ১৪৪ ধারা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ২১৬ বার পড়া হয়েছে

অনালাইন ডেস্কঃ 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের আগমনের প্রতিবাদে এবং নবনির্মিত উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় বিজয়নগর, সরাইল, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২ প্লাটুর বিজিবি’র পাশাপাশি র‌্যাব, এপিবিএন সদস্যসহ দেড়শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর আগমনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে অনুষ্ঠান বর্জন এবং রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে।

এর মধ্যেই শুক্রবার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধরের ঘটনায় শনিবার রাতে ১২০জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় মামলা করা হয়।

বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রাণি সম্পদমন্ত্রীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয় জেলা আাওয়ামী লীগের একাংশের নেতাদের। এ নিয়ে মন্ত্রীকে দল থেকে বহিষ্কারের দাবি করা হয়।

এই অংশটির নেতৃত্বে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। দীর্ঘদিন ধরে ছায়েদুল হকের সঙ্গে তার বিরোধ চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451