বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেধাবি নয় আরো আলোকিত শিক্ষার্থী চাই তথ্য ও যোগযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ জুলাই, ২০১৬
  • ৩২২ বার পড়া হয়েছে

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :

মেধাবি নয় আরো আলোকিত শিক্ষার্থী চাই। একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেলে তার

দায়িত্ব আরো বেড়ে যায়। কারণ জিপিএ-৫ পেলেই ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় না। এর জন্য

প্রয়োজন অধিক জ্ঞান আহরণ করা। একজন অভিভাবককে তার ছেলেমেয়েদের প্রতি সবসময় নজর দারি

রাখতে হবে। ছেলে মেয়েরা লেখপড়ার ফাঁকে কি করছেন সেটি খতিয়ে দেখতে হবে। শিক্ষকদেরকে

আন্তরিকতার সহিত শিক্ষার্থীদেরকে লেখপড়ায় মনোযোগী করে তুলতে হবে। আধুনিক বিজ্ঞানের

এই যুগে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে বিশ্বকে জয় করতে হবে।

সুন্দরগঞ্জ উপজেলার অডিটরিয়ামে রবিবার ২০১৬ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত

শিক্ষার্থীদের পুরস্কার প্রদান এবং “আরো মেধাবি শিক্ষার্থী চাই” শীর্ষক সেমিনার অনুষ্ঠানে

প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব

শ্যাম সুন্দর সিক্ধসঢ়;দার উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলার আলহাজ্ব মশিউর রহমান ফাউ-েশনের আয়োজনে ফাউ-েশনের সভাপতি জিল্লু

রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার কাজী

হাসান আহম্মেদ, গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী

অফিসার ভারপ্রাপ্ত হাবিবুল আলম, জেলা শিক্ষা অফিসার শাহিন আকতার। সেমিনারে আলোচক

হিসেবে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএমএ হাবিব সরকার,

ধর্মপুর আব্দুল জোব্বার ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছামিউল ইসলাম, শোভাগঞ্জ মহিলা মডেল কলেজের

অধ্যক্ষ মুবিনা হামিদ মুক্তি, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মুহাম্মদ আবু সালেহ্ধসঢ়;, পুটিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিঞা, জাতীয় শ্রেষ্ঠ

শিক্ষক ও আমার বাংলা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল আলম, শান্তিরাম ইউনিয়নের সাবেক

চেয়ারম্যান আব্দুল মজিদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শোভাগঞ্জ ডিগ্রী কলেজের

সহকারী অধ্যাপক মশিউর রহমান পলাশ। পরে ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত

শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এর আগে আলহাজ্ব মশিউর রহমান ফাউ-েশনের পক্ষ

হতে প্রধান অতিথিসহ বিশেষ অতিথি ও আলোচকগণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451