ফেনী প্রতিনিধি :
ফেনীতে বাদল মিয়া (৩৫) নামে মোটর সাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।শনিবার সকালে শহরের সুলতানপুর মোল্লাবাড়ি পাকা রাস্তার উপর হইতে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে।সে বরিশাল জেলার উজিরপুর থানাধীন হরিসুন্দ গ্রামের হাওলাদার বাড়ির আব্দুল খালেক মিয়ার ছেলে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী মোটরসাইকেলসহ এক চোরকে আটকের সত্যতা নিশ্চিত করেন।