বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের প্রায় ৩শ’ফুট রাস্তার জন্যে সীমাহীন দূর্ভোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ২৮৩ বার পড়া হয়েছে

 

 

ছাতক প্রতিনিধি,

ছাতকের জাউয়াবাজারে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের প্রায়

৩শ’ফুট রাস্তার জন্যে সীমাহীন দূর্ভোগ করছেন সুুনামগঞ্জ

জেলাবাসী। প্রত্যহ এসড়কে দূরপাল্লা ভারি যানবাহন,

মালবাহি ট্রাক, ট্যাঙ্কলরি, বাস-মিনিবাস, প্রশাসনিক

কর্মকর্তা, মন্ত্রী, এমপিসহ সরকারের বিভিন্ন নেতাকর্মীদের

যাতাযাত লক্ষ্য করা যায়। কিন্তু রাস্তার এ করুন দশার প্রায়

একযূগ অতিবাহিত হলেও এটি সংস্কারও মেরামতের কোন

উদ্যোগ লক্ষ্য করা যায়নি। সুনামগঞ্জ জেলাবাসির সারাদেশের

সাথে যোগাযোগের একমাত্র অবলম্বন হচ্ছে সিলেট-

সুনামগঞ্জ মহাড়ক। কিন্তু এ মহাসড়কের জাউয়াবাজারের প্রায়

৩শ’ফুট রাস্তা মেরামত না করায় যাতায়াতকারিরা যানবাহন

নিয়ে মারাত্মক দূর্ভোগ পোহাচ্ছেন দীর্ঘদিন থেকে।

এখানে সামান্য বৃষ্টি হলেই মারাত্মক ভাঙ্গন কবলিত এ রাস্তার

গর্তে পানি জমে চলাচলের অনুপযোগি হয়ে উঠে। এতে স্কুল,

কলেজ ও মাদরাসায় পড়–য়া ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যাতায়াতে

ক্ষেত্রে চরম দূর্ভোগে পড়েন। এছাড়াও জেলার মধ্যে প্রধান ব্যবসা

কেন্দ্র হিসেবে পরিচিত জাউয়াবাজারের সার্বিক উন্নয়নে

প্রশাসনও জনপ্রতিনিধিদের বিমাতা সূলভ আচরণে জনমনে

চরম অসন্তেুাষ ছড়িয়ে পড়েছে। যদিও সরকার প্রতিবছর

জাউয়াবাজার ইজারা খাতে মোটা অংকের রাজস্ব পেয়ে

যাচ্ছে। এ ব্যাপারে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ

কামনা করেছেন, জাউয়াবাজার ব্যবসায়ি সমিতির সভাপতি

আছাদুর রহান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবী

রেজাউল করিম রেজা, তখদ্দুছ আলী পীর, এনামুল হকসহ

এলাকাবাসী। তারা অবিলম্বে ভাঙ্গন কবলিত সিএন্ডবি সড়ক

সংস্কারে সরকারের সহযোগিতা কামনা করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451