মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

রাজনীতিতে থাকবে শুধু মুক্তিযুদ্ধের পক্ষ : তথ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ২৫০ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে রাজনীতিতে একবার রাজাকার-একবার মুক্তিযোদ্ধার সরকার- এই ‘মিউজিক্যাল চেয়ারে’র খেলা চিরতরে বন্ধ করার আহবান জানিয়েছেন।

তিনি আজ শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে ‘জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে হলে রাজনীতিতে একবার রাজাকার-একবার মুক্তিযোদ্ধার সরকার- এই মিউজিক্যাল চেয়ারের খেলা বন্ধ করার’ দাবিতে ঢাকা মহানগর জাসদের মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে শিরীন আখতার এমপি ও দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ মানববন্ধনে যোগ দেয়।

‘রাজাকার ও তাদের দোসরেরা স্বাধীনতার শত্রু ও জঙ্গিদের পৃষ্ঠপোষক, সেকারণে রাজনীতিতে কোনোভাবেই এদের স্থান দেয়া উচিত নয়’ উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘আমরা যখন জঙ্গিদমনের যুদ্ধে একটার পর একটা সাফল্য অর্জন করছি, তখন তাদের দোসররা গণতন্ত্রের দোহাই দেয়ার সুযোগ নিয়ে রাজনীতিতে হালাল হওয়ার অপচেষ্টায় লিপ্ত। তারা যতদিন রাজনীতির মাঠে সক্রিয় থাকবে, ততদিন দেশে জঙ্গি উৎপাদন-পুণরুৎপাদন হতে থাকবে। ’

তথ্যমন্ত্রী বলেন, ‘যারা জঙ্গি, যুদ্ধাপরধী ও রাজাকারদের সাথে সম্পর্ক রাখে, সংবিধানের চারনীতি মানে না, স্বাধীনতার ঘোষণা ও বঙ্গবন্ধুকে মানে না, ত্রিশ লক্ষ শহীদ ও পঁচিশে মার্চের কালোরাত মানে না, তাদের সাথে রাজনৈতিক লেনদেন আত্মঘাতী এবং দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451