রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শর্শদীতে ট্রেনে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ২৬০ বার পড়া হয়েছে

 

ফেনী প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার শর্শদি রেলস্টেশনের অদূরে রেলক্রসিং এলাকায় বৃহস্পতিবার রাতে রহিম উল্যাহ (২৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হন। তার বাড়ি শর্শদি ইউনিয়নের দক্ষিণ খানে বাড়ি। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর পেট্রোল পাম্পে চাকুরি করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, বৃহস্পতিবার  ঝড়-বৃষ্টি চলাকালীন সময়ে শর্শদি রেলস্টেশনের অদূরে রেলক্রসিং এলাকায় চট্টগ্রামগামী একটি ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রহিম উল্যাহ লাইনের পাশে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে লাশ উদ্ধার করে পুলিশ ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

জানা যায়, তিনি তার কর্মস্থলে যোগ দিতে রেল লাইন পার হতে মোটরসাইকেলসহ লাইনের ওপরে উঠলে তার মোটরসাইকেল বিকল হয়ে পড়ে। তিনি মোটরসাইকেল চালু করতে বারবার চেষ্টা করার সময় অসাবধানতাবশত তার বিপরীত দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় তিনি ও তার মোটরসাইকেলটি লাইনের পাশে ছিটকে পড়ে যায়। রেলক্রসিং অরক্ষিত ও কোনো গেইটম্যান নেই। এ যাবত ওই এলাকায় ৫-৬জন লোক দুর্ঘটনায় মারা যান।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরব আলী শর্শদি রেলক্রসিংয়ে একজন নিহত হওয়ার সংবাদটি তিনি জানেন না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451