বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ জুলাই, ২০১৬
  • ৪৬৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ: জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক। শনিবার বিকেলে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে সুধী সমাবেশে আইজিপি এ আহ্বান জানান।

স্পেশাল ধর্মীয় নেতারাই তরুণদের মগজ ধোলাই করছেন উল্লেখ করে আইজিপি বলেন, ‘জঙ্গিরা উত্তরবঙ্গে, কুষ্টিয়া, পাবনাসহ সারাদেশে যতো ঘটনা ঘটিয়েছে, তার মধ্যে প্রায় নব্বই ভাগ ঘটনাই উদঘাটন করতে সক্ষম হয়েছি। এসব ঘটনায় গ্রেপ্তার হয়েছে, অস্ত্র, বোমা উদ্ধার হয়েছে। গ্রেপ্তারকৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেয়েছি, তাতে সুকৌশলে ওইসব তরুণের মগজ ধোলাই করা হয়।’

আইজিপি শহিদুল হক ব্যাখ্যা করে বলেন, ‘প্রথমে তরুণ-যুবকদের টার্গেট করা হয়। এরপর তার সঙ্গে সখ্যতা গড়ে পরবর্তীতে কোরআনের আয়াতসহ কিছু বই-পুস্তক দেয়া হয়। সবশেষে স্পেশাল ধর্মীয় নেতাদের কাছে রেখে তাদের মোটিভেট করা হয়। নেতারা বুঝায় যে, এই পথটাই একমাত্র পথ, যেখানে সহজেই বেহেশতে যাওয়া যায়। এইভাবেই মগজ ধোলাই করে তরুণদের জঙ্গি পথে ধাবিত করা হচ্ছে।’
2016_07_09_20_54_43_abkHJIY37rB0fX0o6JtdmVBhy8BcUr_original

জেলা পুলিশের আয়োজনে সুধী সমাবেশে অভিভাবকদের আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সন্তান কোথায় যায়, কী করে, আচার-আচরণে কোনো পরিবর্তন চোখে পড়ছে কি না, সব বিষয়ে নজর দিতে হবে। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিন। না হয়, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে না।’

ধর্মের নামে যারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, তাদের কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করে আইজিপি বলেন, ‘এরা ইসলামের শত্রু, মানবতার শত্রু।’

জঙ্গি দমনে বিশেষ ভূমিকা পালন করায় সমাবেশে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা পুলিশ সদস্য ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি হামলায় নিহত দুই কনস্টেবলের আত্মত্যাগের কথাও তুলে ধরেন বিভিন্ন বক্তা। সমাবেশে আইজিপির সঙ্গে সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451