বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

জনশক্তি রপ্তানি অফিসে চাঁদাবাজি রোধে জেলা প্রশাসনের ঝটিকা অভিযান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ২৪৯ বার পড়া হয়েছে
ফেনী প্রতিনিধি :
শহীদ সাংবাদিক সেলিনা হোসেন সড়কে অবস্থিত ফেনীর জেলা কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি অফিসে দুর্নীতি ও চাঁদাবাজির অব্যাহত অভিযোগের পর চাঁদাবাজদের দৌরাত্ম্য রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় এই অফিসের আশেপাশে। এ সময় উক্ত প্রতিষ্ঠানের সামনে অপেক্ষমান সেবাগ্রহীতাদের অতিরিক্ত অর্থ আদায় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা অভিযোগ নাকচ করেন।
এরপর প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক আদালতের নিকট অভিযোগ করেন, স্থানীয় কাউন্সিলর এর আত্মীয়স্বজন নামে কিছু ব্যক্তি সেবাগ্রহীতাদের নিকট থেকে চাঁদা ও অতিরিক্ত অর্থ আদায় করেন। তার মোবাইল ফোনে চাঁদা চেয়ে মেসেজও পাঠিয়েছেন কতিপয় দুবৃত্ত। উনি এই অবস্থার প্রতিকার দাবি করেন।
মূলত এই অফিসে বিদেশ গমেনেচ্ছু নাগরিকরা ফিংগার প্রিন্ট নিয়ে থাকেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, মেয়র মহোদয়কে কাউন্সিলরের ব্যাপারে জানানো হয়েছে। জেলা প্রশাসক মহোদয় এ ব্যাপারটি তদন্ত করে দেখার নির্দেশনা প্রদান করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়কে।
সরকারি অফিসে এ ধরনের চাঁদাবাজি কোনক্রমেই মেনে নেওয়া হবে না।
এ সময় উপস্থিত সেবাগ্রহীতারা এই অফিসের কর্মচারীদের সেবা প্রদানের সময় দুর্বব্যবহার সহ বিভিন্ন অভিযোগ উথাপন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451