রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে গোপালগঞ্জ ফাউন্ডেশন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার ১০০ অসচ্ছল

মেধাবী শিক্ষার্থীকে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান

করেছে গোপালগঞ্জ ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকাল

১১টায় স্থানীয় স্বর্ণকলি স্কুল মিলনায়তনে সহায়তার অর্থ,

ডিকশনারি, হাইজিন কিটস ও লেখাপড়ার বিভিন্ন উপকরণ

বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি ও গোপালগঞ্জের জেলা প্রশাসক

মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রধান অতিথি

হিসেবে ফাউন্ডেশনের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে নগদ

তিন হাজার ৫০০ টাকা ও দেড় হাজার টাকা মূল্যমানের

লেখাপড়ার উপকরণ তুলে দেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা

ও আইসিটি মো: মোজাম্মেল হকের সভাপতিত্বে

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী

লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কল্যাণ ব্রত ঘোষ, সদর উপজেলা

নির্বাহী কর্মকর্তা মোসা: শাম্মী আক্তার, শিক্ষার্থী

সুখী আক্তার, কাজী আব্দুল্লাহ আল মুজাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা

প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি বলেন, এ কার্যক্রম অব্যাহত

রাখা হবে। এ সহায়তা প্রদান বর্তমানে প্রাথমিক ও

হাইস্কুল পর্যায়ে সীমাবদ্ধ রাখা হলেও আগামীতে কলেজ ও

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বর্ধিত করা হবে। তাই গোপালগঞ্জ

জেলার বিত্তবানদের কাছে এই ফান্ডে আর্থিক সাহায্য

প্রদানের আহ্ধসঢ়;বান জানানো হয়েছে। এতে জেলার মেধাবী

ও অসচ্ছল শিক্ষার্থীরা উপকৃত হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা গোপালগঞ্জ ফাউন্ডেশনের নামে সোনালী

ব্যাংক, ডিসি কমপ্লেক্স শাখার সঞ্চয়ী হিসাব

৬১০৭৭৩৪০০০৫৬৭ নম্বরে সহযোগিতার অর্থ পাঠানোর

অনুরোধ জানান।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451