শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘আপাতত’ চলবে সিটিং সার্ভিস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ২৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  

রাজধানীর বাসগুলোতে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। “আপাতত’ এই ‘সেবা’ চলবে। তবে ভাড়া নিতে হবে সরকার নির্ধারিত হারে।”

আজ  বুধবার বিকেলে বিআরটিএ কার্যালয়ে বাস মালিক সমিতি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান।

বিআরটিএর চেয়ারম্যান জানান, সিটিং সার্ভিস চলবে কি না, তা আগামী ১৫ দিনের মধ্যে সাংবাদিক, নাগরিক সমাজ ও বিআরটিএ পর্যবেক্ষণ করবে। এর পর একটি আইনি কাঠামোর আওতায় এনে সিটিং সার্ভিস চালানোর ব্যবস্থা করা হবে।
মশিয়ার জানান, চূড়ান্ত সিদ্ধান্তের আগে সিটিং সার্ভিসের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা স্থগিত করা হয়েছে। সে কারণে বিআরটিএ নির্ধারিত ভাড়ার যে তালিকা রয়েছে,  সে অনুযায়ী সিটিং সার্ভিস চলবে। একই সঙ্গে সিটিং সার্ভিস বন্ধে অভিযান ১৫ দিন বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্লাহ, সাংবাদিক নাঈমুল ইসলাম খান, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451