সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মৎস্যজীবীকে গুলি করে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

 

অনলাইন ডেস্কঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জিয়াউর রহমান নামে মাছ চাষিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সেলিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জিয়া কায়েতপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি কায়েতপাড়া মৎস্যজীবী সমিতির সভাপতি ছিলেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন বলেন, বুধবার সকালে জিয়ার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। তিনি বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে কায়েতপাড়া বিল পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন জিয়াউর রহমান।

এ সময় ৭/৮ জনের সন্ত্রাসী বাড়ির কাছেই তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় হত্যা মামলা হবে। অন্যদিকে জিয়ার স্ত্রী জানায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে রামদিয়া-কায়েতপাড়া বাওড় থেকে বিল পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঝড় বৃষ্টির কবলে পড়েন তিনি। পথিমধ্যে সন্ত্রাসীরা তাকে মাথায় গুলি করে হত্যা করে। যাবার সময় তারা নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শ্লোগান দিতে থাকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451