মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিটিং সার্ভিস ব্যবস্থা আবারও ফিরিয়ে আনা হতে পারে, বিকেলে বৈঠক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ

জনস্বার্থ বিবেচনায় রাজধানীতে সিটিং সার্ভিস ব্যবস্থা আবারও ফিরিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পাশাপাশি রাজধানীবাসীর গণপরিবহণ সমস্যা সমধানে ভিন্ন চিন্তার কথা জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মে মাসের মধ্যে ৪০০ পাবলিক বাস ঢাকার রাস্তায় নামানো বিষয়ে কথাবার্তা চলছে।

বুধবার রাজধানীর মানিকমিয়া এভিনিউয়ে সিল্কলাইন ট্রাভেলস্’র উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের কথা ভেবে তাদের সুবিধা-অসুবিধা আমাদের দেখতে হবে। তাই প্রয়োজনে সিটিং সার্ভিস ব্যবস্থা আবারও ফিরতে পারে।

এসময় রাজধানীতে গণপরিবহন নিয়ে চলমান সঙ্কট নিরসনে পরিবহন মালিকদের সঙ্গে বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আলোচনায় বসছেন বলেও জানান। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।

ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার (৬ এপ্রিল) থেকে গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধ রয়েছে। বিষয়টি তদারকি করতে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। ফলে রাস্তায় কৃত্রিমভাবে গণপরিবহনের সংকট তৈরি করা হয়েছে।

এছাড়া যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। ফলে গাড়ি সংকটের কারণে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451