শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনাগাজীতে আল-হেলাল একাডেমীর ছাত্রাবাস আগুনে ভম্মিভুত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ২৭৩ বার পড়া হয়েছে

 

ফেনী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজী আল হেলাল একাডেমীর একটি ছাত্রাবাস পুড়ে ভস্মিভুত হয়ে গেছে। মঙ্গলবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, মঙ্গলবার রাতে একাডেমীর ছাত্ররা রাতের খাবার খাচ্ছিল। এ সময় আগুন দেখতে পেয়ে ছাত্ররা সবাই বেরিয়ে গেলেও তাদের বই পত্র আসবাবপত্র সরাতে পারেনি। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। শতাধিক ছাত্রের ধারণ ক্ষমতার পুরো ছাত্রাবাসটি পুড়ে যায়।

সোনাগাজী আল হেলাল একাডেমীর অধ্যক্ষ আবদুল হক জানান, অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

খবর পেয়ে সোনাগাজী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করে।
সোনাগাজী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451