মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতির ঈদের নামাজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬
  • ৩৫৬ বার পড়া হয়েছে

ঢাকা : রাষ্ট্রপতি আবদুল হামিদ সমাজের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের সাথে আজ সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন। মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিমকোর্টের বিচারপতি, জাতীয় সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এখানে ঈদের নামাজ আদায় করেন। জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মওলানা মিজানুর রহমান ঈদের জামাতে ইমামতি করেন। দেশ, জনগণ ও মুসলিম উম্মার শান্তি, প্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শেষে রাষ্ট্রপতি হামিদ মুসল্লিদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জাতীয় ঈদগাহে নারীদের ঈদ জামাতের বিশেষ আয়োজন করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী ঈদগাহ ও আশেপাশে কড়া নিরাপত্তা নিশ্চিত করে। রাষ্ট্রপতি ঈদগাহে এসে পৌঁছালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন তাকে অভ্যর্থনা জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451