মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রেমের টানে প্রবাসী তরুণ মৌলভীবাজারে : ফেসবুকে পরিচয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ৩০৯ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ

প্রেমের টানে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে তরুণ-তরুণীদের ছুটে আসার গল্প নতুন নয়। সম্প্রতি দেশের কয়েকটি জেলায় এমন ঘটনা ঘটেছে। এবারও সেই একই ঘটনা ঘটলো হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় পিরিজপুর গ্রামে।

এবার ফেসবুকে প্রেমের সূত্র ধরে সুদূর যুক্তরাজ্য থেকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় পিরিজপুর গ্রামে প্রেমিকার বাড়িতে ছুটে এসেছেন লন্ডন প্রবাসী বাকপ্রতিবন্ধী সিরাজ আহমদ। ওই তরুণের প্রেমিকার নাম ফাবিহা খানম পান্না। তিনি ওই গ্রামের মৃত মুহিব উদ্দিনের তৃতীয় মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব, পরে প্রেম। এরপর বাংলাদেশ আর লন্ডনের দূরত্ব ঘুচিয়ে এই যুগল এখন পরিণয়ে আবদ্ধ হওয়ার পথে।

এদিকে, সিরাজ ও পান্নার প্রেমের সফল পরিণতির এই গল্প এখন মৌলভীবাজারের মানুষের মুখে মুখে। সিরাজ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের মৃত হাজী মখলিছুর রহমানের ছেলে।

আগামী ২১ এপ্রিল (শুক্রবার) তাদের বিয়ের দিন ধার্য করা হয়েছে। সিরাজ ও পান্না প্রেমের সফল পরিণতির এই গল্প এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু।

সিরাজ আহমদের চাচাত ভাই মৌলভীবাজার জেলা যুব সংস্থার সভাপতি আলিম উদ্দিন হালিম তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন থেকে দুই বছর আগে ফেসবুকে ফাবিহা খানম পান্নার সঙ্গে সিরাজের পরিচয় হয়। এরপর দুইজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

একপর্যায়ে পরস্পরকে ভালোবেসে ফেলেন তারা। তারা দুজনই বাকপ্রতিবন্ধী। পরে তারা দুজনই সিদ্ধান্ত নেন বিয়ে করার। গত চারদিন আগে সিরাজ লন্ডন থেকে মা ও ছোট ভাইকে নিয়ে দেশে আসেন। পরে আলাপ আলোচনা করে দুই পরিবারের যৌথ উদ্যোগে বিয়ের দিন ধার্য করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451