শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

গোপালগঞ্জ-কাশিয়ানী- টুঙ্গীপাড়া রেলে ব্যয় বাড়ল ২২৩ কোটি টাকা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ৩০২ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ রেলওয়ের কালুখালী-

ভাটিয়াপাড়া সেকশন পুনর্বাসন এবং কাশিয়ানী-

গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ

(প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পে ২২৩ কোটি ২১ লাখ

টাকা বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকারি ক্রয়

সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের

সভাপতিত্বে কমিটির এক সভায় এ অনুমোদন দেয়া হয়। এ

প্রস্তাবসহ আরও ১৩টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে

কমিটি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত

সচিব মোস্তাফিজুর রহমান এ সব তথ্য সাংবাদিকদের

জানান।

মোস্তাফিজুর রহমান বলেন, কালুখালী-ভাটিয়াপাড়া সেকশন

পুনর্বাসন এবং কাশিয়ানী-গোপালগঞ্জ- টুঙ্গীপাড়া

পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ (প্রথম সংশোধিত) শীর্ষক

প্রকল্পের মূল চুক্তিতে ব্যয় ধরা হয়েছিল ৫৯৯ কোটি টাকা।

এর সঙ্গে ২২৩ কোটি ২১ লাখ টাকা বাড়ানোর কারণে এখন

ব্যয় দাঁড়িয়েছে ৮২২ কোটি ৩৩ কোটি টাকা।

তিনি আরো বলেন, প্রকল্পের কাজের মধ্যে রয়েছে

কাশিয়ানি-গোপালগঞ্জ সেকশনের পিএসসি স্লিপার,

নতুন বাঁধ নির্মাণ, ছোট-বড় ব্রিজ নির্মাণ, স্টেশন

ভবন, প্লাটফর্ম, লেভেল ক্রসিং গেট, একটি ফ্লাইওভার

নির্মাণ প্রভৃতি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451