মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

অগ্নিদগ্ধ হয়ে মারুফ কামালের স্ত্রীর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ২০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের স্ত্রী তানিয়া খান (৪০) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় রাজধানীর আদাবর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ সংকর পাল জানান, গত ১৩ এপ্রিল দিবাগত রাতে তানিয়া খানকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তানিয়া খানের শরীর ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, গত শনিবার দগ্ধ তানিয়ার ময়নাতদন্ত শেষ করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে তাঁর স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে আদাবর থানার উপপরিদর্শক (এসআই) দুরুল হুদা বলেন, গত ১২ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে আদাবরে অবস্থিত হক ভিলায় নিজ বাসায় রান্না করতে গিয়ে দগ্ধ হন তানিয়া খান। প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর দেখে তাঁকে ১৩ এপ্রিল ঢামেকের বার্ন ইউনিটে নেওয়া হয়।

দুরুল হুদা জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া খানের মৃত্যু হয়। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না তিনি কীভাবে মারা গেছেন। এ ঘটনায় গত শুক্রবার রাতে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451