শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাগরে নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ২৭২ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে এগোতে পারে বলে আজ শনিবার সকালে অধিদপ্তরের এক বুলেটিনে জানানো হয়।
বুলেটিনে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর পাশের এলাকায় অবস্থান করা লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিম্নচাপএটি শনিবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১১৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১১৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

সূত্র আরো জানায়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এ ছাড়াও কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে বলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তা ছাড়াও উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া অধিদপ্তর।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451