মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় ধুলাসার নৌকা মার্কার এক সমার্থকের উপর হামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ২৯৮ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের ফারুক সোবাহন (২৪) নামের এক নৌকা প্রতীকের সমর্থকের উপর হামলার ঘটনা ঘটেছে। তাকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। শুক্ররার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বৌলতলী নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ওই রাতে চাপলী বাজারে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। আহত ওই য্বুক চাপলীবাজার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।এ ঘটনায় শনিবার সকালে ১০ জনকে আসামি করে মহিপুর থানায় একটি মামলা হয়েছে। আহত ফারুক জানান, শুক্রবার রাতে নির্বাচনী প্রচারনা শেষ করে বাড়ি ফেরার পথে বৌলতলী নামক এলাকায় ওৎ পেতে থাকা বেশ কয়েকজন তার উপর হামলা চালায়। তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। আহত ফারুক এ ঘটনার জন্য বিএনপি সমর্থীত প্রার্থীর কর্মীদের দায়ী করেছে।  বিএনপি দলীয় প্রার্থী কে এম খালেকুজ্জামান বলেন, এ বিষয়টি আমার জানা নাই।  আমার ভাবমুর্তি নষ্ট করার জন্য প্রতিপক্ষ মহল এ ঘটনা ঘটিয়ে আমার ওপর দেষা চাপাচ্ছে। আওয়ামীলীগ দলীয় প্রার্থী আব্দুল জলিল জানান, হামলার খবর শুনে আমি তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ কর্মী ফারুককে হাসপাতালে পঠিয়েছি। এ ঘটনার জন্য তিনি বিএনপি দলীয় প্রার্থীকে দায়ী করেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান,এ ঘটনা একটি মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451