শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বন্ধ হয়নি সিটিং সার্ভিস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭
  • ১৬৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

আজ শনিবার থেকে রাজধানীতে সিটিং সার্ভিস, গেটলক বা স্পেশাল সার্ভিস নামে সব গণপরিবহন বন্ধ হবার কথা থাকলেও সকাল থেকেই এসব পরিবহন চলতে দেখা গেছে।  অতিরিক্ত ভাড়া আদায়ে জনগণের ভোগান্তি কমাতে সরকার ও মালিক সমিতির সিদ্ধান্তে এ কৌশল নেয়া হয়।

গেলো ৪ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বলেন, রাজধানীতে এ সার্ভিস বন্ধ ঘোষণা করেছে ঢাকা পরিবহন মালিক সমিতি।

বিআরটিএ নির্ধারিত চার্ট অনুসরণ করে ভাড়া আদায় করতে হবে গণপরিবহনগুলোকে।তিনি বলেন, ১৫ এপ্রিল থেকে রাজধানীতে সিটিং সার্ভিস, গেইট লক, বা স্পেশাল সার্ভিস নামে কোনো গণপরিবহন থাকবে না।

এবিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সিটিং সার্ভিসের বিষয়টি নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে এতে মালিক ও শ্রমিক উভয়ই খুশি।বাস মালিকদের সরকারের নির্ধারণ করা ভাড়াই নিতে হবে।

আর কেউ যদি তা অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।তবে শনিবার সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন সাধারণ মানুষ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451