রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রামগঞ্জে মাসব্যাপী বৈশাখী মেলার আড়ালে চলছে কোটি টাকার জুয়ার আসর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭
  • ২৫৫ বার পড়া হয়েছে

 

রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শিশু পার্কে

মাসব্যাপী বৈশাখী মেলার আড়ালে চলছে জমজমাট জুয়ার আসর।

নিত্যদিনেই শতাধিত রিকসায় মাইক লাগিয়ে উচ্চস্বরে লাকী

কুপন বিক্রয় করছে। সন্ধ্যার পর হতেই রাতের ১২টা পর্যন্ত র‌্যাফেল ড্র

অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ব্যাপী চলতি

এইচএসসি,আলিম,ফাজিল ও কামিল পরীক্ষার্থীদের অভিভাবকসহ

শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়েছে।

মেলার পাশ্ববর্তী প্রায় অর্ধ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও জণবসতি

হওয়ায় স্থায়ী বাসিন্দাদের মাঝে মেলার বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়।

নামবলতে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান মেলার আড়ালে

প্রশাসনকে ম্যানেজের মধ্যেদিয়ে নিত্যদিনেই হাতিয়ে নিচ্ছে

কয়েক লাখ টাকা। র‌্যাফেল ড্র কারণে ওই এলাকায় যুবক সমাজ

চোর,ডাকাতি,ছিনতাইসহ অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার

আশ্যংকা থাকতে পারে।

পৌরবাসিন্দা,আলমঙ্গীর হোসেন, জাহাঙ্গীর আলম,জাবেদ,

ইব্রাহিম মিয়া জানান মেলা কর্তৃপক্ষ জেলা-উপজেলা

প্রশাসনকে ম্যানেজ করে এ মেলার আয়োজন করেছে। মেলায় র‌্যাফেল

ড্র, ১০টি জুয়ার আসর, পুতুল নাচ,সার্কাস ও অশ্লীল নৃত্যের

আয়োজন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুরুল হক ফারুক

জানান মেলার সন্নিকটে রামগঞ্জ পাইলট,রামগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ

অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের পাঠদানে

ব্যাহত হচ্ছে।

মেলা কর্তৃক বেলাল মিয়া জানান মাসব্যাপী বৈশাখী মেলায় র‌্যাফেল

ড্র,আনন্দ,বিনোদনের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের কাছে

লিখিত অনুমোদন নেয়।

থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিযা জানান

বৈশাখী মেলায় র‌্যাফেল ড্র থাকলেও জুয়ার আসর ও অশ্লীল নিত্য

থাকবেনা।

উপজেলা নির্বাহী অফিসার মো: আবু ইউসুফ জানান জেলা

প্রশাসক শর্ত সাপেক্ষে এ মেলার অনুমোদন দেয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451