সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

শতবর্ষী পোড়াবাড়িয়া মেলার ঐতিহ্য হারিয়ে গেছে : সোহরাব উদ্দিন এমপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭
  • ৩৭৩ বার পড়া হয়েছে

 

সুমন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শতবর্ষী পোড়াবাড়িয়া মেলার ঐতিহ্য

হারিয়ে গেছে। এক সময় এই মেলায় ঘোড়া দৌড়, সার্কাস, চড়কি

ইত্যাদির সমারোহ থাকতো। কিন্তু বর্তমানে এই মেলার ঐতিহ্য বিলীন

হয়ে পড়েছে। আজ (শুক্রবার) বিকেলে উপজেলার পোড়াবাড়িয়া মেলা

প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-২

(পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট

মোঃ সোহরাব উদ্দিন এ কথাগুলো বলেন। এ সময় তিনি এ মেলার ঐতিহ্য

ফিরিয়ে আনার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ও

এলাকাবাসীর সহযোগিতা কামনা করে।

বিশিষ্ট শিল্পপতি ও পোড়াবাড়িয়া গ্রামের কৃতি সন্তান এমএ

মান্নান মানিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য

রাখেন উপজেলা নির্বাহী অফিসার অন্নপূর্ণা দেবনাথ, পাকুন্দিয়া

থানার ওসি মো. শামছুদ্দিন, পাকুন্দিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.

কফিল উদ্দিন, উপজেলা পরিষদের প্রাক্তণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম ফজলুল

হক বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম

হোসেন স্বপন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাকুন্দিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও

নারান্দী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451