রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই, ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ৪৪৩ বার পড়া হয়েছে

 

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১২ এপ্রিল) রাতে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের

পূর্ব মায়ানী গ্রামের জামাল মেম্বারের বাড়িতে এই

অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ প্রায় ৮ লাখ টাকা ও ৪ ভরি

স্বর্ণালঙ্কার পুড়ে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলো আবুতোরাব বাজারের ব্যবসায়ী ও

সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন, হারুনুর রশীদ, কামাল উদ্দিন,

এনাম উদ্দিন। ক্ষতিগ্রস্থ জামাল উদ্দিনও কামাল উদ্দিন দোকানের

মালামাল ক্রয় করার জন্য ব্যাংক থেকে প্রায় ৮ লাখ টাকা উত্তোলন করে

ঘরে রেখেছিলেন। সেগুলো ভস্ম হয়ে যায় লেলিহান আগুনের শিখায়।

জানা যায়, রান্নাঘরের চুলার আগুন থেকে সূত্রপাত হওয়া আগুনের

তীব্রতা আরো বৃদ্ধি পায় বসতঘরগুলোতে থাকা গ্যাসের সিলিন্ডার

বিস্ফোরণের কারণে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসও সিভিল

ডিফেন্সের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে

আনে। কিন্তু ততক্ষণে আগুনে ৩ টি ঘর ও এতে থাকা আসবাবপত্র,

স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, মূল্যবান কাগজপত্র, হাঁস-মুরগি,

নগদ টাকাসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

মিরসরাই ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্সের কর্মকর্তা

হেদায়েত উল্ল্যাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে

রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। মিরসরাই ফায়ার

সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন

নিয়ন্ত্রণে আনে। আগুন থেকে আরো দুটি ঘর রক্ষা করতে সক্ষম হই।

তবে এতে কেউ হতাহত হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451