বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নীলফামারীতে তিস্তা সেচ ক্যানেলের বাঁধ ভেঙ্গে বোরো ক্ষেত পানির নিচে !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ  তিস্তা ব্যারাজ সেচ

প্রকল্পের রংপুর প্রধান সেচ ক্যানেলের সেকেন্ডারী খালের পাড়ের বাঁধ

বিধ্বস্থ্য হয়ে গেছে। বুধবার(১২ই এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে

নীলফামারী কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী কাছারীপাড়া নামকস্থানে এ

ঘটনা ঘটে। প্রায় ৪০ ফুট বাঁধ বিধ্বস্থ্য হওয়ায় ওই এলাকার প্রায়

৫শতাধিক বিঘা জমির বোরো ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

এলাকার কৃষকদের অভিযোগ গত ১০ দিন ধরে তিস্তা ক্যানেলে সেচের পানি

পুরোদমে আসছে। নিতাই এলাকার প্রভাবশালী আব্দুল মালেক ও হোসেন আলী

মুল সংযোগ হতে সেচের পানি না নিয়ে তারা অবৈধভাবে পাইপ বসিয়ে

সেচের পানি চুরি করে আসছে। ফলে পাইপ বসানো স্থানে ফাটলের সৃস্টি

হলে এস সেভেন-টি ক্যানেলের পাড়ের বাঁধ বিধ্বস্থ হয়।

ওই এলাকার কৃষক কাণ্ঠু, আবু তালেব, একরামুল,নেছার আলী, রবিউল ইসলাম

জানান বাঁধ তিস্তা সেচ ক্যানেলের বাঁধ বিধ্বস্থ হওয়ায় তাদের সহ এলাকার

অন্যান্য কৃষকদের প্রায় ৫০০ বিঘা বোরো ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

পুটিমারী ইউনিয়নে চেয়ারম্যান আবু সায়েম লিটন বলেন যে সময়

বোরো ক্ষেতের ধানের থোর ধরেছে সে সময় এই ক্যানেলের বাঁধ বিধ্বস্থ্য

হওয়ায় এলাকার কৃষকদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল।

এ ব্যাপারে সৈয়দপুর পানি উন্নয়ন ডিবিশনের সম্প্রসারন কর্মকর্তা

মাহবুবুল আলম বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে মুল

ক্যানেলের নিতাই সাইফুনের জলকপাট বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন

ঘটনাটি তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451