শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অপু আমার সন্তানের মা, আমার স্ত্রীও: শাকিব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ৩০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সন্তানের দাবি নিয়ে টেলিভিশন চ্যানেলে অপু বিশ্বাসের হাজির হওয়ার একদিন পর তাকে নিজের সন্তানের মা বলে পরিচয় করিয়ে দিলেন চিত্রনায়ক শাকিব খান।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্টে এক লাইভ অনুষ্ঠানে এসে মঙ্গলবার রাতে তিনি বলেন, ‘অপু আমার সন্তানের মা। সে আমার স্ত্রীও।’

‘আজকের বাংলাদেশ’ নামের ওই অনুষ্ঠানের শুরুতে তিনি বলেন, ‘এর আগেও অনেকবার পোগ্রামে এসেছি। খুব শুভ শুভ বিষয় নিয়ে এসেছি। কিন্তু এবারের ব্যাপারটা এমন নাও হতে পারতো। এমন হবে কখনও কাম্য ছিল না। আমি চেয়েছি আমার ছেলেক শাকিব খানের মতোই আসবে।’

অপু বিশ্বাস সম্পর্কে শাকিব খান বলেন, ‘ঝামেলাটা পারিবারিক ছিল। আব্রাহামের জন্য অনেক কিছুই মেনে নিয়েছি। অনেক কিছুই বলিনি। আমার ছেলের মা অপু। অবশ্যই সে আমার স্ত্রীও। সেটা অপু খুব ভালোভাবেই জানে।’

হঠাৎ করে সংবাদ মাধ্যমে অপুর উপস্থিতি নিয়ে বর্তমান সময়ের দাপুটে এই নায়ক বলেন, ‘আমার মতো মানুষদের খুব অশুভ শক্তি থাকে। হেয় করার জন্য। আমি তাকে (অপু) মার্যদা দেইনি? দিয়েছি। আব্রহামের মর্যাদা দেয়নি? দিয়েছি। আমার ক্যারিয়ারের চাইতে অপুর ক্যারিয়ার মুখ্য বিষয় ছিল।’

শাকিব খান বলেন, ‘কালকের (সোমবার) ঘটনাটা সিনেমাকে কেন্দ্র করেই হয়েছে। আজ সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেল। ফাঁদে পরে সে (অপু) কাজটা করে ফেলেছে। এজন্য শাকিব-অপু জুটিকে আর কেউ দেখতে পাবে না।’

অপু টেলিভিশন লাইভে এসে যে কথাগুলো বলেছেন সে প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি কখনই ছিল না। এটা অপুর কথা হতে পারে না। আমি ফিরব কেন? ছিলামই। আমি তাকে ভালোবাসি। সে অবশ্যই আমার স্ত্রী।  আমার ছেলেতো অবৈধ কোনও ছেলে না।’

তিনি বলেন, ‘অপু না বুঝেই এসব করেছে। এটা উচিৎ হয়নি। তার উচিৎ হয়নি। সেটা আমাকে বললেই পারতো যে তার আনুষ্ঠানিক পরিচয় দরকার। এভাবে না বলেও আমাকে বলতে পারতো।’

শাকিব বলেন, ‘যেখানে দুই ফ্যামিলি সব জানছে। সেখানে লুকানোর বিষয়টা ছিল তার ক্যারিয়ারের জন্যই।’

সোমবারের ঘটনা প্রসঙ্গ তিনি বলেন, ‘একটু হলেও তো সমালোচিত হয়েছি। আমি আমার ছেলেকে এভাবে দেখতে চায়নি। কারণ সে শাকিব খানের ছেলে।’

সোমবার অপু বিশ্বাস শিশু সন্তানসহ উপস্থিত হন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। সেখানে তিনি বলেন, শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তার। শুধু তাই নয়, তাদের একটি সন্তান আছে, তার নাম আব্রাহাম খান জয়। অন্যদিকে শাকিব খানও বিয়ে এবং সন্তানের বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি এও বলেন সন্তানের দায়িত্ব নেবেন কিন্তু অপুর দায়িত্ব তিনি নেবেন না।

২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে শাকিব-অপুর জুটি গড়ে ওঠে। এরপর কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্র আসে তাদের জুটিতে।

দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে থাকার সময়ে শাকিব তার নতুন নায়িকা হিসেবে বেছে নেন টিভি উপস্থাপিকা বুবলীকে। অপুর দাবি, তার ছেড়ে যাওয়া সিনেমাতেই মূলত কাজ করার সুযোগ পায় বুবলি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451