মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

তাড়াশে শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করায় ভ্রাম্যমান আদালতে অভিভাবকের কারাদন্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ১৮০ বার পড়া হয়েছে

 

সেহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকেঃ

সিরাজগঞ্জের তাড়াশে শ্রেণীকক্ষে ছাত্রকে শাসন করায় শিক্ষককে পিটিয়ে

গুরুতর আহত করেছে এক ছাত্রের অভিভাবক। এ ঘটনার বিচারের দাবীতে ক্লাস

বর্জন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শহরে ব্যপক বিক্ষোভ করেছে। ঘটনাটি

ঘটেছে, মঙ্গলবার উপজেলা সদরে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত

লিডো কিন্ডারগার্টেন এ্যান্ড জুনিয়র স্কুলে। এ ঘটনায় ওই অভিভাবককে

গ্রেফতার করে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.রেজাউল করিম জানান, শিক্ষক মো.

রেজাউল করিম (হৃদয়) সকালে তৃতীয় শ্রেণীর ছাত্র আবির তালুকদারকে

পড়ালেখা নাা করায় শ্রেণীকক্ষে শাসন করেন। এ ঘটনায় ওই শিক্ষার্থী কাঁদতে

কাঁদতে বাড়িতে গিয়ে বাবাকে বলে দেয়। ঘটনা শুনে সদরের উপজেলা পাড়ার

পাষাণ তালুকদারের ছেলে আবুল কালাম (৩০) আকষ্মিকভাবে স্কুলের

শ্রেণীকক্ষে ঢুকে পড়েন । এ সময় শিক্ষক হৃদয় ৮ম শ্রেনীতে ইংরেজী বিষয়ে

পাঠদানরত ছিলেন। এক পর্যায়ে ওই অভিভাবক শিক্ষককে আচমকা পেটাতে

থাকেন। এমনকি তাকে নিমর্মভাবে শিক্ষার্থীদের সামনে টেনে হেঁচড়ে

স্কুলের মাঠের মধ্যে নিয়ে এসে লাথি মেরে ফেলে দিয়ে বেদম পেটায় । এতে

ওই শিক্ষকের ডানহাত ভেঙ্গে যায়। এসময় সহকর্মী শিক্ষকরা এগিয়ে আসলে

তাদের গালাগাল করে ওই অভিভাবক বেড়িয়ে যান। পরে সহকর্মী শিক্ষকরা

রেজাউল করিম হৃদয়কে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। এ

ঘটনায় তাৎক্ষনিক ভাবে ক্লাস বর্জন করে স্কুলের প্রায় ৫ শতাধিক

শিক্ষার্থী বিচারের দাবীতে শহরে ব্যপক বিক্ষোভ করেছে । এ সময় তারা স্কুলের

পরিচালনা পর্ষদের সভাপতি ও তাড়াশ ইউএনও জিলুর রহমান খাঁনের কার্যালয়ে

গিয়ে ওই অভিভাবককে গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন। প্রসঙ্গে

স্কুলের সভাপতি ও ইউএনও জিলুর রহমান খাঁন বলেন, শিক্ষককে পেটানো

অপরাধী অভিভাবক আবুল কালামকে কোনভাবে ছাড় দেয়া হবে না। স্কুলে

জরুরী সভা আহব্বান করা হয়েছে সেখানে আলোচনার পর এ ব্যপারে চুড়ান্ত

স্বিদ্ধান্ত নেয়া হবে। এদিকে পুলিশ তাৎক্ষনিকভাব শিক্ষক পেটানো

অভিভাবক আবুল কালাম কে গ্রেফতার করে। পরে এ উপজেলা সহকারী কমিশনার

(ভূমি) মো. মনসুর উদ্দিন তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে

১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451