শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেষ দেখার জন্য ডাকা হয়েছে মুফতি হান্নানসহ ৩ জঙ্গির পরিবারকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ১৯২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম, ঢাকাঃ

শেষ দেখার জন্য হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার দুই সহযোগীর পরিবারকে ডাকা হয়েছে। জানালেন কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান।মঙ্গলবার সকালে ফাঁসির রায় কার্যকরের অপেক্ষায় থাকা এই ৩ জঙ্গি নেতার পরিবারের কাছে চিঠি পাঠানো হয়।

মিজানুর রহমান বলেন, মঙ্গলবার সকালে চিঠি পাঠিয়ে তাদের ডেকে পাঠানো হয়েছে। তবে কখন ফাঁসি কার্যকর করা হবে সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। যখন ফাঁসি কার্যকরের ব্যবস্থা নেয়া হবে তখন তা সবাইকে জানিয়ে দেয়া হবে।

সোমবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছায় মুফতি হান্নান ও তার সহযোগী বিপুলের প্রাণভিক্ষার আবেদন নাকচের চিঠি।এরপর মঙ্গলবার সিলেট কারাগারে পৌঁছায় ফাঁসির দণ্ড পাওয়া আরেক আসামি রিপনের আবেদন নাকচের চিঠি।২০০৪ সালের ২১ মে সিলেটে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ পুলিশসহ ৩ জন নিহত হন। আহত হন আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ কমপক্ষে ৪০ জন।

পরে এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ।বিচার কাজ শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সামীম মোহাম্মদ আফজাল মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসির রায় দেন। দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা।গেলো বছরের ৭ ডিসেম্বর মুফতি হান্নানসহ ৩ আসামির আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন সর্বোচ্চ আদালত।

মুফতি হান্নান ছাড়া মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অপর দু’আসামি হলেন শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন।এর পর গেলো ১৭ জানুয়ারি মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসির আদেশ বহাল রেখে আপিল বিভাগের পুর্ণাঙ্গ রায় প্রকাশ হয়।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের সইয়ের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। এর বিরুদ্ধে রিভিউ আবেদন করে আসামি পক্ষ। গেলো ১৯ মার্চ আবেদন খারিজ করে রায় বহাল রাখেন আপিল বিভাগ। ২১ মার্চ রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451