বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরে পিতা মাতা হীন দুলালীর আত্মহত্যা নাকি খুন ?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

এক হতঃদরিদ্র পরিবারের মেয়ে দুলালী আক্তার (১৪)। মা-বাবা আলাদা হয়ে যাবার

পর একা হয়ে যায় সে। জীবনের সাথে যুদ্ধ করে অবশেষে ক্ষুধার তরোনা

মিটাতে দিনাজপুর সদরের প্রভাবশালী ব্যাক্তি জেলা স্কুলের শিক্ষক আনিসুর

রহমানের বাসায় কাজের বুয়া হিসেবে আশ্রয় নিয়েও শেষ পর্যন্ত নিজের

জীবন টিকিয়ে রাখতে ব্যার্থ হলো সে। দিতে হলো নিজের প্রান

বিসর্জন। কিন্তু এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যা সে বিষয়টি

এখনো রহস্যে ঘেরা।

নিহত দুলালী আক্তার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর গ্রামের

আমিনুল ইসলামের মেয়ে।

গত সোমবার (১০ এপ্রিল) রাত ৮ টার সময় শহরের বিশিষ্ট আব্দুস সামাদের

ছেলে ও জেলা স্কুলের শিক্ষক আনিছুর রহমান তার বাড়ীর গৃহপরিচারিকা দুলালী

আক্তরকে মূমুর্ষ অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ

হাসাপাতালে নিয়ে আসার পর জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ধ্রুব

জ্যোতি সিনহা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে গৃহকর্তা শিক্ষক আনিসুর রহমান সাংবাদিকদের জানান, বাড়ীর

বাড়ান্দায় রেলিং-এর সাথে একটি রশি ঝুলানো ছিল। খেলতে খেলতে

দৌড়াতে গিয়ে এক পর্যায়ে ঐ রশি তার গলায় ফাঁস লাগে এবং দুলালী

গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসাপাতালে নিয়ে

আসলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ব্যাপারে কোতয়ালী থানার এস.আই বারী জানান, “মেয়েটি পড়ে গিয়ে

ঘরের দরজায় বাড়ি লেগে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সাথে সাথে হাসপাতালের

জরুরী বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ধ্রুব জ্যোতি

সিনহা তাকে মৃত বলে ঘোষণা করেন, এমনটি জানিয়েছেন গৃহকর্তা

আনিসুর রহমান। তবে নিহত দুলালীর মাথায় এবং গলায় আঘাতের চিহৃ

রয়েছে। এটি হত্যাকান্ড নাকি এক দুর্ঘটনা তা ময়না তদন্তের পরেই জানা

যাবে।”

এবিষয়ে দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) রেদওয়ানুর

রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ময়না তদন্তের শেষে জানা যাবে বিষয়টি আসলে কি! এরপরই প্রয়োজনীয়

আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।”


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451