বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

দাগনভূঞায় শিশু ধর্ষনে চেষ্টা থানায় মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ২৬৩ বার পড়া হয়েছে

 

ফেনী প্রতিনিধি : 

দাগনভূঞার মাতুভূঞায় পাঁচ বছরের এক শিশু ধর্ষণের চেষ্টা হয়েছে। রবিবার সকালে ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে সাজ্জাদ হোসেন(১৫)নামে এক বখাটে শিশুটিকে খেলতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ির পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে পালিয়ে যায়।

পুলিশ জানায়, দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের ৫ বছরের এক শিশুকে সোমবার ভোরে মক্তবে যাওয়ার পথে খেলার কথা বলে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে ওইগ্রামের ভাড়াটিয়া মৃত তাকদির হোসেনের ছেলে বখাটে সাজ্জাদ হোসেন ।

বিষয়টি ওই শিশু বাড়ীতে জানালে শিশুটির মা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকরা অবস্থা গুরুতর দেখে শিশুটিকে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। সোমবার শিশুটির পিতা মোহাম্মদ রুবেল বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা বলেন, ধর্ষণের প্রাথমিক আলামত মিলেছে। শিশুটির চিকিৎসা চলেছে।

দাগনভূঞা থানার ওসি মো. আসলাম উদ্দিন  কে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বখাটে সাজ্জাদকে আটকের চেষ্টা চলছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451