মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আমি আমার সন্তানের স্বীকৃতি চেয়েছি : অপু বিশ্বাস (ভিডিও)

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ২২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

শাকিব আমার দায়িত্ব নিক এটা আমিও চাই না। তবে সন্তানের দায়িত্ব নেবে জেনে খুশি হয়েছি। সময়ই বলে দেবে সাতদিন পর সে আবার আরেক কথা বলে কিনা। বললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।সোমবার সন্ধ্যায় রাজধানীর নিকেতনে তার বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে অপু জানান শাকিব তার স্বামী এবং তাদের ৭ মাসের সন্তান আছে।

অপু বলেন, মারলেও স্বামী, কাটলেও স্বামী। আমি আমার সন্তানের স্বীকৃতি চেয়েছি। আমি আর দশজন ঘরোয়া মেয়ের মতো না। আমি আমার দায়িত্ব নিতে পারি। আমি হ্যাপি, বাবা তার ছেলেকে নেবে। পৃথিবীতে এর চেয়ে বড় কিছু নেই। আমার বাচ্চার বয়স ৭ মাস হলো।

কয়দিন পর একবছরের বার্থ ডে করতে হবে না?  এই স্বীকৃতি তো লাগবে।তিনি আরো বলেন, আসলে আজকের ঘটনায় সে একটু আপসেট মনে হয়। আমি নিজের স্বীকৃতি নিয়ে কাল শ্বশুরবাড়ি গিয়ে বলব, মা আপনার জন্য ভাত রান্না করি এমন মেয়ে আমি না।

আমি আমার সন্তানের ভবিষ্যৎ ভেবে একজন মায়ের দায়িত্ব পালন করেছি।শাকিব খান আরটিভি অনলাইনকে বলেন, স্ত্রীর মর্যাদা পেতে নয়, রংবাজ ছবির নায়িকা হতে চায় অপু। সেজন্যেই এসব ষড়যন্ত্র করেছেন। ওর (অপু) সঙ্গে আমার কিছু নাই।

অপু স্ত্রীর মর্যাদা চায় না, নায়িকা হতে চায়। আমি দায়িত্ব নেবো ৭ মাসের সন্তানের অপুর না।বিকেলে টেলিভিশনে অপুবিশ্বাস বলেন, ২০০৮ সালে ১৮ এপ্রিল আমাদের বিয়ে হয়। আমাদের একটি ছেলেও আছে। তার নাম আব্রাহাম খান জয়। এর পরপরই শাকিব বিভিন্ন গণমাধ্যমে আব্রাহামকে তার ছেলে বলে স্বীকার করে।

[vsw id=”UZKpq6N9fm4″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451